বারবার অভিযানে ধরা পড়লেও বন্ধ হচ্ছে না রূপমহলের রূপের ব্যবসা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহে বিতর্কিত নিউ রূপমহল হোটেল নিয়ে প্রশ্ন — ‘বাতির নিচে অন্ধকার?’
ময়মনসিংহ বিভাগীয় নগরীর প্রাণকেন্দ্রে, ১নং পুলিশ ফাঁড়ির মাত্র ২০০ গজের ভেতরে তাজমহল মোড়ে অবস্থিত ‘নিউ রূপমহল’ হোটেলটি দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু। শহরের বিভিন্ন হোটেল-মোটেলের মধ্যে এটি যেন ‘রূপের ঝলকানিতে’ সবচেয়ে আলোচিত নাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল-কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের একাংশ কৌতূহল কিংবা প্রলোভনে বারবার ফেঁসে যাচ্ছে এই হোটেলের চকচকে প্রলোভনে।
অভিযোগ আছে—এখানে বহুবার পুলিশের অভিযান পরিচালিত হলেও আইনবিরোধী কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। স্থানীয়দের প্রশ্ন, “বারবার অভিযানে গ্রেফতার হয় নারী-পুরুষ, তবু রূপমহলের ব্যবসা থেমে যায় না কেন? ১নং ফাঁড়ির এত কাছে থেকে এসব কিভাবে সম্ভব? তাহলে কি সত্যিই বাতির নিচে অন্ধকার?”
অভিযান চালিয়ে যাচ্ছে কোতোয়ালি মডেল থানা পুলিশ
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন।
তার নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরজুড়ে অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মনে ফিরেছে স্বস্তি।
ওসির এই কঠোর অবস্থানের প্রশংসা করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাওয়ার্দী।
মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
আপনার মতামত লিখুন :