ইমাম হুসাইন এর অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করেন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
ইসলামের ইতিহাসে যে কারবালা যুদ্ধের অপরিসীম গুরুত্ব, জনশ্রুতি বলে ৬৮০ খ্রিস্টাব্দ বা হিজরী ৬১ সনের সেই যুদ্ধে নবী মোহাম্মাদের দৌহিত্র ইমাম হুসাইনের হয়ে যুদ্ধ করেছিলেন ভারতের এক হিন্দু সারস্বত ব্রাক্ষণ যার নাম রিহাব সিধ দত্ত, শুধু নিজে যুদ্ধ করাই নয়, তার ৭,পুত্র ও না কি ইউফ্রেটিস নদীর তীরে সেই যুদ্ধের আত্ম বলি দেন।
প্রায় ১৪০ বছর আগে লেখা বিষাদ সিন্ধু উপন্যাসে কারবালার যুদ্ধকে বাংলা সাহিত্যে ও অমর করে গেছেন, মীর মোশাররফ হোসেইন ইতিহাস আর কল্পনা মেশানো সেই কাহিনীতে দুই হাত শুদ্ধ তত্ত্বের উল্লেখ্য না থাকলেও ভারতীয় উপমহাদেশে আজও বহু মানুষ আছে যারা সেই বিবরণে সম্পূর্ণ আস্থা রাখেন এবং নিজেদের সেই ব্রাক্ষণ বীরের বংশধর বলেই পরিচয় দেন।
রিহাব সিধ দত্তের সেই উত্তরসূরীরা আজ শত শত বছর পরেও ইমাম হুসাইনির প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা পাশে বাঁধা পড়ে আছেন, যে কারণে তারা নিজেদের ধর্ম না পাল্টালেও শিয়া ইসলামের অনেক রীতিনীতি, বিশেষ করে মোহররম মাসে আশুরা পালন করে চলেছেন আজও।
নাম হুসাইনের অনুগত, অথচ ধর্ম বিশ্বাসের হিন্দু ব্রাহ্মণ এই অনন্য সম্প্রদায়, হোসাইনি ব্রাহ্মণ নামে পরিচিত।
ভারতের কোনো কোনো জায়গায় তাদের মহিলার ব্রাহ্মণ নামেও ডাকা হয়।
ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে এক বিরল সেতু বন্ধ রচনার কারণে ই হোসাইনি ব্রাহ্মণেরা ভারতের সমাজজীবনে একটি অসাধারণ জায়গা অধিকার করে আছেন, সংখ্যায় তারা কম হতে পারেন, কিন্তু স্বকীয়তায় ও ধর্মীয় সাম্প্রতিতে এক উজ্জ্বল জনগোষ্ঠী।
পাকিস্তানের সিদ্ধ প্রদেশ, ভারতের পাঞ্জাব মহারাষ্ট্র, রাজস্থান, কাশ্মীর, দিল্লি ও লখনৌর নানা প্রান্তে এখনো বেশ কয়েক হাজার হুসাইনী ব্রাহ্মণ ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন, কোন কোন গবেষক জানাচ্ছেন আরো উপদ্বীপেও বেশ কিছু হুসাইনি ব্রাহ্মণ আছেন।
কারবালার যুদ্ধে রিহাব সিং দত্ত ও তার পুত্রদের বীরত্বকে স্মরণ করে প্রাচীন হিন্দুস্তানি কবি লিখে গেছেন।
ওয়াহ্ দত্ত সুলতান
হিন্দু কা ধর্ম
মুসলমান কা ইমান
আধা হিন্দু আধা মুসলমান,
সেই পরস্পরা অনুসরণ করেই আজও ভারতে হুসাইনী ব্রাহ্মণরা তাদের জীবনচযায় হিন্দু ও মুসলিম-দুই ধর্মেরই কিছু কিছু রীতি রেওয়াজ, ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব পালন করে থাকেন।
৬ জুলাই সেই ধারাবাহিকতায় এ বছরের আশুরা পালনে মহরমের তাজিয়াতে ও যোগ দেবেন তাদের অনেকেই।
প্রসঙ্গত, ভারতের প্রয়াত বলিউড অভিনেতা সুনীল দত্ত ছিলেন একজন হুসাইনী ব্রাহ্মণ, তার অভিনেত্রী স্ত্রী নার্গিস দত্ত-ও ছিলেন ,হাফ মোহিয়াল, তাদের সন্তানরা, তারকা অভিনেতা সঞ্জয় দত্ত ও রাজনীতিবিদ প্রিয়া দত্ত ও পারিবারিক সূত্রে একই সম্প্রদায়ভুক্ত।
আপনার মতামত লিখুন :