সাতক্ষীরা ৪আসনের নওয়াবেকি হাটে লিফলেট বিতরণ করলেন কাজী মোঃ আলাউদ্দীন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আব্দুর রাজ্জাক, 
বিশেষ প্রতিনিধি :



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে শ্যামনগর উপজেলার নওয়াবেকী বাজারে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করা হয়। বিতরণে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। 
কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান এর সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ আশেক ইলাহী মুন্না, বিএনপি নেতা গাজী শাহ আলম, খাঁন আব্দুস সবুর,রমজান নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদউদ্দীন,কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালী,আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মেম্বার, এসময়ে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সিনিঃ যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল হোসেন, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃযুগ্ন শাহাজান আলী মোড়ল, কালিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন, সোহাগ হোসেন,সাতক্ষীরা ৪ আসনের দুই উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতৃকর্মী উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ