খুলনায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ৩০ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আটক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

 শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ




খুলনায় দেশি, বিদেশি অস্ত্র এবং ১০৫ পিস, ইয়াবা সহ নগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সালাউদ্দিন বুলবুল ও একই ওয়ার্ড যুবদল সভাপতি তৌহিদুর রহমান তৌহিদকে আটক করেছে যৌথ বাহিনী, শুক্রবার রাতে তাদের টুটপাড়া তালতলা মেইন রোড থেকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

আটককৃতরা হলেন টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তৌহিদ এবং তার ছেলে শেখ মোঃ তাসফিকুর রহমান, টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা বুলবুল এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দার শফিকুর ইসলাম মোল্লার ছেলে মোহাম্মদ আরিফ মোল্লা। 
 
স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করে, অভিযানটি ভোর সাড়ে ৫,টা পর্যন্ত চলে, সে সময়ে ওই বাড়ি থেকে বাবুল মোল্লার ছেলে সহ ৪,জনকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা, এ সময়ে গুলি সহ একটি পিস্তল, ৪ গুলি সহ একটি ওয়ান ওয়াটার, একটি বেশি পিস্তল, তিনটি রামদা, দুটি চাইনিজ কুড়াল, ৩,টি চা পাতি, ১৭০ গ্রাম গান পাউডার, ১০৫‌ পিস ইয়াবা, ৬ মোবাইল এবং ৩,টি পাসপোর্ট উদ্ধার করা হয়, রাতে যৌথ বাহিনীর সদস্যরা তাদের নিয়ে যায়, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় এখনো অবস্থান করছে বলে ওই সূত্রটি আরো ও জানান।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন রাতে যৌথ বাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে ৪ জনকে দেশি এবং বিদেশী অস্ত্রসহ আটক করেছে।

সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

এদিকে জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির বলেন, মোঃ সালাউদ্দিন মোল্লা ৩০ নং বিএনপি'র সভাপতি এবং শেখ তহিদুর রহমান সাবেক নগর যুবদলের সদস্য, যুবদলের কমিটি ভেঙ্গে যাওয়ায় বর্তমান তার কোন সদস্য পদ নেই, তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছেন, তবে কিভাবে এবং কেন গ্রেফতার হয়েছে তা তার জানা নেই বলে তিনি এ প্রতিবেদক কে জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ