ফরিদপুরে অজ্ঞাত মৃতদেহের পরিচয় শনাক্ত, প্রাথমিকভাবে প্রাকৃতিক মৃত্যুর ধারণা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ফরিদপুরে অজ্ঞাত মৃতদেহের পরিচয় শনাক্ত, প্রাথমিকভাবে প্রাকৃতিক মৃত্যুর ধারণা
__________________________________
 


ফরিদপুরে পূর্বে অ he hজ্ঞাতনামা অবস্থায় উদ্ধার হওয়া একটি মৃতদেহের পরিচয় অবশেষে শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোঃ মাসুম বিল্লাহ। তিনি ১৯৯৪ সালের ৫ মে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ জামাল উদ্দিন এবং মাতা মোছাঃ শিরিনা খাতুন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাজরামিনা গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মৃত ব্যক্তির মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি প্রাকৃতিক কারণে মৃত্যুবরণ করেছেন। মৃতদেহের পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর তথ্য ব্যবহার করা হয়েছে।

এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় ১৭৪ ধারায় C-2026-04-4706700 নম্বরের একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মোঃ আমোদ আলী শৈলকুপা প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ