জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেডিকেল ক্যাম্প


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:



মোঃ আশরাফুল হক বাবু 
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জনাব রবিউল আওয়াল লাভলু এমপি।

ক্যাম্পটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা অনার্স কলেজের সম্মানিত সভাপতি জনাব মনোয়ারা  মুকুল।

এ সময় যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ সংশ্লিষ্ট দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ