আবারো সক্রিয়, মোবাইল ফোনে প্রতারণা, সর্বস্বান্ত হচ্ছে মানুষ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক


প্রতিদিন দেশের কোথাও না কোথাও মানুষ এভাবে প্রতারকের খপ্পরে পড়ে মোবাইল ব্যাংকিংয়ের এর মাধ্যমে টাকা পাঠাচ্ছেন, পুলিশের হিসেবে এমন শতাধিক চক্র আছে সারাদেশে, তারই ধারাবাহিকতা খুলনা ফুলতলা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, একটু সচেতন হলে বিকাশের এজেন্টের হয়রানি, বন্ধ হতে পারে, মোটা অংকের অর্থ লেনদেন করার সময়, তার পরিচয়টি ভালো করে জেনে নিলে হয়তোবা প্রতারক চক্র ধরা সম্ভব হতে পারে।

এরা বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ ধরে চলে, কখনো ঘটক সাজে, কখনো কবিরাজ, আবার কখনো জ্বিনের বাদশাহ, আবার কখনো মহিলাকে ব্যবহার করে, খানজাহানপুর থেকে কিছুদিন আগে ২০ হাজার টাকা নিয়েছে, দক্ষিণডিহি থেকে, এবং পাযগ্ৰাম কসবা থেকে, অনুসন্ধান করতে গিয়ে শীতের ঘাট বিকাশের এজেন্ট বলেন, কিছুদিন আগে, আমি মোটা অংকের টাকা উঠিয়ে দিয়েছিলাম, জেল কাটতে হয়েছে, ফুলতলা বাজারের   বিকাশের এজেন্ট হয়রানির শিকার হয়েছেন, সিআইডি, পুলিশের একজন কর্মকর্তা বলেন, দৈনিকপ্রতিদিনের কণ্ঠস্বরকে, বিভিন্ন থানায় পুরনো ফাইলে নজর দিলে এদের আইনের আওতায় আনা সম্ভব, এই জাতীয় লোক সমাজের প্রভাবশালী লোকদের সাথে সম্পর্ক রেখে চলে, গত তিন বছরে তারা এসব ঘটনায় জড়িত অন্তত ৫০ প্রতারককে গ্রেপ্তার করেছেন, তাদের ২০‌ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন, প্রতারকের খপ্পরে পড়া, নাম নাম্বার না বলা শর্তে দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বরকে জানান, রবিবার রাত ১১ টার সময় মুঠোফোনে ফোন আসে।

আমাকে বলা হয়, আপনার পরিবারের, অনেক বড় ক্ষতি হতে চলেছে, অতি তাড়াতাড়ি এই নাম্বারটিতে,৫ হাজার টাকা বিকাশ করুন, না হলে খুব বড় সমস্যা হবে, আবার তার কিছুদিন আগে, ঘটক পরিচয় দিয়ে, আমার থেকে সকল সংসারের খোঁজখবর নিতে থাকে পরবর্তীতে রাতের বেলা মুঠোফোনে ফোন আসে, জ্বিনের  বাদশা পরিচয়ে, এবং আমার থেকে কিছু কথা যা বলেছিলাম, ঘটক হিসাবে তাকে, পরদিন রাতের বেলা আমাকে বলল আমি জ্বিনের বাদশাহ আমি দেখতে পাচ্ছি, তোমার সংসারে খুব ক্ষতি হতে চলেছে, তাই পরিত্রাণ পেতে হলে, ১০০‌ এতিম খাওয়াতে হবে, না হলে ‌তোমার মেয়েকে পাগল করে দিবে,১৫ হাজার টাকা‌ দাও মা আগর বাতি মোমবাতি মাজারে জ্বালাতে হবে, তোমার ছেলে মেয়েদের ফাড়া বা বিপদ আছে তা কাটাতে হলে জ্বিনের মাধ্যমে চালান দিতে হবে, এর আগে পায়গ্রাম কসবা প্রতিদিনের কণ্ঠস্বর প্রতিনিধির নামে ফেক আইডি খোলা হয়।

বিভিন্নভাবে, তাকে হয়রানির শিকার হতে হয়েছে, ফুলতলা থানাতে অভিযোগ করলেও তার কোন সুফল আসেনি, সচেতন মহল মনে করেন, পুরাতন প্রতারক ‌আসামিদের আইনের ‌নজরে আনলেই প্রতারক চক্র সহ গ্রেপ্তার করতে পারবেন এই চক্রকে, তা না হলে, অনেক পরিবারকে সর্বস্বান্ত করে ছাড়বে এই চক্র, সক্রিয় প্রতারক চক্রেরকে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ