পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ সিলেট থেকে গ্রেফতার করেছে ৫৭ মামলার পলাতক আসামি ও ১০ মামলার কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রুহুল আমিন (৫৩)।

শনিবার (১ নভেম্বর) রাতে সিলেটের বিমানবন্দর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত রুহুল আমিন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহগদি মার্কেট এলাকার আবদুস সালামের ছেলে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান,

> “দীর্ঘদিন পলাতক থাকা ১০ মামলার সাজাপ্রাপ্ত ও ৪৭ মামলার পলাতক আসামি রুহুল আমিনকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।”


পুলিশ সূত্রে জানা যায়, রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর মামলা, ১টি জিআর মামলা ও ৪টি সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি ওয়ারেন্ট রয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় রয়েছে আরও ১৯টি সিআর মামলা ও ৬টি সাজা ওয়ারেন্ট।

স্থানীয় সূত্র জানায়, জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে রুহুল আমিন প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।

তিনি স্থানীয় আওয়ামী লীগ সভাপতি অসিত বড়ুয়া ও সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। তবে এখন তার “গডফাদাররা” এখনও আইনের নাগালের বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে।



📞 সংবাদদাতা: সেলিম চৌধুরী
📍 পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ