চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
_________________________________


চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২ মার্চ) সোমবার কলেজের শিক্ষক মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নবাবগঞ্জ সরকারি কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, আদিনা ফজলুল হক সরকারি কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম এবং নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন অত্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনারুল ইসলাম। 

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সাম্য-ভ্রাতৃত্বের চেতনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহিদুল ইসলাম ফরহাদ, 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ