নাগরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রদল নেতার মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালেই মৃত্যুবরণ করেছেন সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম নিরব।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সহযোদ্ধার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নাগরপুর উপজেলা ছাত্রদল।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, “সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম নিরবের মৃত্যুতে ছাত্রদল একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালো। তার অকাল চলে যাওয়া সংগঠনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মরহুম আজিজুল ইসলাম নিরবের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি ধারণের তৌফিক কামনা করেন।
মহান আল্লাহ মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।
আপনার মতামত লিখুন :