নড়াইলে কালিয়া শিক্ষার্থীর ঘর থেকে স্নাইপার অস্ত্র উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
নড়াইলের কালিয়ায় সোহান মোল্লা ২৬ নামের এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নত মানের স্লাইপার নাইট্টো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোববার (৮ জুন) রাত সাড়ে ১১,টা থেকে ভোর রাত ৪,টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামের অভিযান চালায় সেনাবাহিনী, তবে অভিযুক্ত সোহান অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান।
সোহান মোল্লা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে, সে খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান অভিযুক্তের মা।
সেনাবাহিনী জানায়,টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪/৫ ক্যালিবারের স্লাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলেছিল অভিযুক্ত সোহান, গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে, অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্লার বাড়িতে ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্লার বিছানার নিচে গোপন করে রাখা একটি উন্নত মানের স্লাইপার রাইফেল উদ্ধার করে অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা।
পরে উদ্বারকৃত উন্নত মানের স্লাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী, পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো এলাকাটিকে নিবিভাবে পর্যবেক্ষণ করছে।
এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন এবং অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করেছেন।
এ বিষয় কালিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অস্ত্রটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী তবে এটি কি অস্ত্র এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।
আপনার মতামত লিখুন :