নবাগত পুলিশ সুপারের শেরপুর পুলিশ লাইন্স পরিদর্শন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মো: মামুন হোসেন,শেরপুরঃ
শেরপুর জেলায় দায়িত্ব গ্রহণের পরপরই পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ, যার মধ্যে অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মেস ও ক্যান্টিন রয়েছে, সেগুলোর কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা।
আপনার মতামত লিখুন :