ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৭ বছরের সালমান মানবিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৭ বছরের সালমান
মানবিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান
____________________________


ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খিলগাতী গ্রামের এক দরিদ্র রিকশাচালকের সাত বছর বয়সী একমাত্র ছেলে সালমান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড নং ২১০, সিট নং ১২–তে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। শিশুটির জীবন বাঁচাতে দিন-রাত নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন তার বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিপা সুলতানা মিলি।

অভাব-অনটনের মধ্যেও রিপা সুলতানা নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যয় করছেন সালমানের চিকিৎসায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সাধারণ মানুষের সহানুভূতি ও সহযোগিতা কামনা করছেন। ইতোমধ্যে নিজ উদ্যোগে সালমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি।

হাসপাতালে সালমানের সঙ্গে রয়েছেন তার বৃদ্ধা দাদি ও রিকশাচালক বাবা। তাদের থাকা–খাওয়া, ওষুধপত্রসহ সব ব্যয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই মানবিক শিক্ষিকা।

রিপা সুলতানা মিলি বলেন,
“সালমান আমার ছাত্র, আমার সন্তানের মতো। ওর ছোট্ট জীবনের হাসিটা নিভে যেতে দিতে পারি না। আমার সাধ্যের সবটুকু দিচ্ছি, কিন্তু মানুষের সাহায্য ছাড়া তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।”

চিকিৎসকদের মতে, সালমানকে নিয়মিত কেমোথেরাপি দিতে হবে। মাসিক চিকিৎসা ব্যয় দাঁড়ায় কয়েক লক্ষ টাকায়, যা সালমানের দরিদ্র পরিবার কোনোভাবেই বহন করতে পারছে না।

একটি ছোট্ট প্রাণকে বাঁচাতে এখন সমাজের সব শ্রেণি–পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

রিপা সুলতানা বলেন,
“মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই সাহায্যের আবেদন করছি। আপনাদের অল্প একটু সহযোগিতা সালমানের জীবনে আবার আলো ফিরিয়ে আনতে পারে।”

যারা সালমানের পাশে দাঁড়াতে চান, তারা সরাসরি যোগাযোগ করে আর্থিক সহায়তা পাঠাতে পারেন—

যোগাযোগ:
রিপা সুলতানা মিলি
সহকারী শিক্ষক, খিলগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
মুক্তাগাছা, ময়মনসিংহ

বিকাশ (পার্সোনাল): 01775859037, 01771473061


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ