হাজিরবাগ ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

হাজিরবাগ ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত সংগৃহীত ছবি
___________________________________




যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফেজ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শফিকুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ৮৬, যশোর -২  ঝিকরগাছা-চৌগাছা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন,ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। এ জন্য আগামী পার্লামেন্ট হবে ইসলামের আমাদের সকল কর্মী ভাই - বোনদের  ইসলামী পার্লামেন্ট গঠন করার জন্য নিরলস ভাবে ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। ইসলামী পার্লামেন্ট গঠন করতে পারলে বাংলাদেশে কমিশন বাণিজ্য থাকবে না ইনশাআল্লাহ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম,  নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন,সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম,  উপজেলা জামায়াতের  কর্মপরিষদ সদস্য মো:আবিদুর রহমান,মাওলানা মাহবুর রহমান, শিল্পী কবির বিন সামাদ। 

এ ছাড়া কর্মী সম্মেলনে ইউনিয়ন জামায়াতের কর্মীবৃন্দ এবং দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে কর্মী সম্মেলন হওয়ায় বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ