গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে আহমদ ছফা বিষয়ক বিশেষ আলোচনা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মো আল আমিন
ক্যাম্পাস প্রতিনিধি গোপালগঞ্জঃ



গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন মুক্ত মঞ্চে শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাহিত্য আলোচনা অনুষ্ঠান। আয়োজনটি করে বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভা। আলোচনার মূল বিষয় ছিলেন বাংলা সাহিত্যের শক্তিমান লেখক ও চিন্তাবিদ আহমদ ছফা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: মইনুল ইসলাম শাওন, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ। তিনি তাঁর আলোচনায় আহমদ ছফার জীবন, সাহিত্যচিন্তা এবং সমাজ বিশ্লেষণ নিয়ে আলোকপাত করেন। বিশেষভাবে তিনি উল্লেখ করেন অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, ওঙ্কার এবং বাংলালি মুসলমানের মন—যেখানে ফুটে উঠেছে সমাজবাস্তবতা, রাজনৈতিক সংকট এবং বাঙালি মুসলমানদের মানসিক ও সাংস্কৃতিক গঠনের বিশ্লেষণ।

আলোচকরা বলেন, আহমদ ছফা ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি সাহিত্যে প্রান্তিক মানুষের বেদনা ও সমাজ পরিবর্তনের আহ্বানকে তুলে ধরেছেন। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলে। বন্ধুসভার পক্ষ থেকে জানানো হয়, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ