ফরিদপুরে "মাদার্স অফ জুলাই" শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিরঞ্জন মিত্র (নিরু)
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে "মাদার্স অফ জুলাই"
(Mothers of July) শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে,(২ আগস্ট) শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জুলাই মাসের যোদ্ধা আহত ও শহীদদের মায়েদের
অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই মাসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ও তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এবং শহীদদের স্মরণে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হয়।
ফরিদপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসউদা হোসেন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, এডভোকেট মেহেরুন নেশা স্বপ্না।
এ-সময় ফরিদপুর জেলার জুলাই শহিদের মায়েরা ও যোদ্ধারা আত্মত্যাগের কথা নিয়ে অনুভূতি প্রকাশ করে।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদের পরিবারের সদস্যদের হারানোর দুঃখ দুর্দশা তুলে ধরে বক্তারা বলেন, পরিবারের একজন সদস্য হারানো যে কতখানি কষ্টর তা পরিবারের বাকি সদস্যরা বুঝতে পারেন। একজন মা তার সন্তানের না থাকার অভাব বুঝতে পারেন। বক্তারা বলেন, যে প্রত্যাশা করে আমাদের ছেলেরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তা পূরণ হয়নি। আমরা এখনো আমাদের সন্তানদের হত্যার বিচার পাইনি। বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। আমাদের প্রিয়জনরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে অথচ তার মূল্যায়ন হচ্ছে না। তারা প্রশ্ন করেন আমরা কেন অবহেলিত থাকবো ? আমরা আমাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়া মীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের উপর হামলা করেছে ।
বক্তারা বলেন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এজন্য সরকারের নিকট দাবি জানান। বক্তারা বলেন দেশের মায়েরা যেভাবে জুলাই গনঅভ্যুত্থানে তাদের সন্তানদের স্বৈরাচারী সরকার পতনে সাহস যুগিয়েছেন তা দেশের মানুষ চিরকাল গর্বের সাথে স্মরণ করবে।
আপনার মতামত লিখুন :