ত্রিশালে যুবকের আত্মহত্যা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ রিয়াদুল ইসলাম  
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 



ময়মনসিংহের ত্রিশালে নিজ ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এক যুবক। নিহত যুবকের নাম সাত্তার মিয়া (৪০)। সে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নামাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদির ডিলারের দ্বিতীয় ছেলে। নিহতের মানসিক সমস্যা ছিল পরিবার দাবী করেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে (২২ আগস্ট) নিজ ঘরে ঝুলন্ত ফেনের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সাত্তার মিয়া। তিনি বেশ কিছুদিন সাইনবোর্ড বাজারে ব্যবসা করেছেন। পরে মানসিক সমস্যা দেখা দিলে ব্যবসা ছেড়ে বাড়িতে সময় কাটাতেন। শুক্রবার গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার করে। বসত ঘরের দরজা বন্ধ দেখে স্ত্রী কুনকুনী আক্তার জানালার গ্লাসের অপর পাশ থেকে দেখতে পান ঝুলন্ত স্বামীর মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

খবর পেয়ে পুলিশ মহদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ