বিগত তিন নির্বাচন বৈধতা বলা বিদেশি পর্যটকদের সুযোগ দেওয়া হবে না-সিইসি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
বিগত তিন নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডিয়ার রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে কানাডার রাষ্ট্রদূত, আমরা প্রস্তুতি জানিয়েছি, ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করব এসব বিষয়ে জানানো হয়েছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে।
তিনি বলেন, ওনারা চান আমরা যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি।
এ,আইয়ের (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) মিসইউজ নিয়ে কথা হয়েছে, তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে, এছাড়া কানাডা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমান্টের কথা শুনে সন্তুষ্ট, কানাডা আমাদের সহযোগিতা করবে, ব্যালট প্রকল্পে বা কানাডা অন্যভাবে ও সহযোগিতা করতে পারে।
নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশী পর্যবেক্ষক আসবে, ইইউসহ অনেকেই চিঠি দিয়ে আমাদের জানিয়েছে, তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেব না।
আপনার মতামত লিখুন :