অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো: মামুন হোসেন, জেলা প্রতিনিধি: (শেরপুর)

আজ শেরপুর সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে পরিচালিত মোবাইল কোর্টে ৮০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে ব্যবহৃত ড্রেজার অকেজো করা হয় এবং বালুভর্তি একটি মাহেন্দ্র ট্রাক জব্দ করে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে পরিচালিত পৃথক ২টি মোবাইল কোর্টে ২ জন ব্যক্তিকে প্রত্যেককে ৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ