সময় বড় নিষ্ঠুর, ক্ষমতা কখনোই চিরস্থায়িত্ব নয়


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সময় বড় নিষ্ঠুর, ক্ষমতা কখনোই চিরস্থায়িত্ব নয়
___________________________________




সবার জন্য, সময় বড় নিষ্ঠুর, এক সময় যিনি ছিলেন,ক্ষমতার শিষে যার, এক ইশারায় বদলে যেত অসংখ্য মানুষের ভাগ্য -সেই সাবেক মন্ত্রী, তোফায়েল আহমেদ আজ নিঃসঙ্গ, অবহেলিত যাদের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, আত্মীয়-স্বজন আর সুবিধাভোগী নেতাকর্মীরা আজ নেই তার আশেপাশে, ক্ষমতার আলো নিভে গেলে চারপাশের ভিড়ও যেন মিলিয়ে যায়, রেখে যায় কেবল শূন্যতা আর স্মৃতির ভার,, 

এ দৃশ্য শুধু তোফায়েল আহমেদর নয়, এটি একটি নির্মম বাস্তবতা, ক্ষমতা, অর্থ আর প্রভাব হয়তো সামরিক আনন্দ দেয়, কিন্তু এগুলো কখনো স্থায়ী নয়, আমরা মানুষ ভুলে যায়, ভিড় সরে যায় -কিন্তু একসময়কার অহংকার তখনই চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেয় কতটা ক্ষণস্থায়ী ছিল সব, 

বর্তমান ও ভবিষ্যতের নেতাদের জন্য এটি বড় শিক্ষা, -ক্ষমতা মানুষকে শ্রদ্ধেয় করে না , চরিত্রই করে, পদ-- পদবী চলে যায়, কিন্তু মানুষের ভালোবাসা থেকে যায়, তাই আজ যারা ক্ষমতার মঞ্চে আছেন, তাদের মনে রাখা উচিত, 

তোফায়েল আহমেদের বর্তমান অবস্থা  আমাদের জন্য-- আয়না যাতে আমরা নিজেদের  ভবিষ্যৎ দেখতে পারি,(এটাই বাস্তবতা) 

কাউকে ছোট করার জন্য, এই লেখাটুকু নয়, শুধু মনে রাখার জন্য।


শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা ফুলতলা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ