দুমকি উপজেলায়, বিএনপি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার ২ জন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

জাকির হোসেন হাওলাদার
দুমকী উপজেলা (পটুয়াখালী)  প্রতিনিধিঃ 



পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ডেভিল হান্ট অপারেশ চালিয়ে ২জন কে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।

শনিবার (২ আগষ্ট) চলমান ডেভিল হান্ট অপারেশনে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মুরাদিয়ার চরগরবদি গ্রামের মৃত জয়দর আলী হাওলাদারের ছেলে, মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির ৩৪ নং সদস্য মোঃ নুরুল ইসলাম হাওলাদার (৬৫),  উত্তর মুরাদিয়া গ্রামের  মৃত: আব্দুল মোতালেব মোল্লার ছেলে, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি  আবু ইউসুফ মোল্লা (৬১)। দুমকি উপজেলা বিএনপি অফিস ভাংচুর মামলায় উভয় কে আসামি করে কোর্টে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেছেন আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ