সয়াবিন তেল ও শিল্প গ্যাসের মূল্য বৃদ্ধি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকায় এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩ শতাংশ বৃদ্ধি অযৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত সরকারের অপরিণামদশিতা, বলেও মন্তব্য করেছেন তিনি,
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াত নেতা এই মন্তব্য করেন, তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন,
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে তা অযৌক্তিক, নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির ফলে নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের মূল্য এখন ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা পরিশোধ করতে হবে, সরকারের এই সিদ্ধান্ত নতুন শিল্প উদ্যোক্তাদের আশাহত করেছে, ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশের অর্থনীতিতে সু বাতাস বইছে, দেশের শিল্প উদ্যোক্তাদের মধ্যেও আসার সঞ্চার হয়েছে, বিগত সরকারের শাসনামলে শিল্প বান্ধব পরিবেশ না থাকায় নতুন শিল্প গড়ে ওঠেনি, বর্তমানে অনেকেই নতুন শিল্প কলকারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করছে,
এমতাবস্থায় নতুন শিল্পে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের অপরিণামদশিতা ছাড়া আর কিছুই নয়, এতে নতুন উদ্যোক্তারা নিরু উৎসাহিত হবে, তাই নতুন শিল্প বিকাশের সাথে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত,
তিনি বলেন, অপরদিকে সোয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের দুর্ভোগ আরো ও বাড়বে সয়াবিন তেল সাধারণত দরিদ্র জনগণই রান্নার কাজে ব্যবহার করে থাকে, গ্যাসের এই মূল্যবৃদ্ধি সাধারণ ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের কারণ হবে, কাজেই সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি এ সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরকারের সরে আসা উচিত,
বিবৃতিতে জামায়াত নেতা আরো ও বলেন, দেশে নতুন শিল্প বিকাশের সাথে গ্যাসের দাম ৩৩ শতাংশ এবং সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি,
আপনার মতামত লিখুন :