প্রবাসীদের সঙ্গে প্রতারণার অভিযোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

প্রবাসীদের সঙ্গে প্রতারণার অভিযোগ —  নারায়ণগঞ্জ  আড়াইহাজারের রিমি ইসলামের বিরুদ্ধে ভুক্তভোগীদের দাবি
___________________________



প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিতপুরা এলাকার বসবাসকারী রিমি ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা দাবি করছেন—রিমি ইসলাম নিজেকে প্রেমিকা হিসেবে পরিচয় দিয়ে ইমু ভিডিও কলের মাধ্যমে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং পরে বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নেন।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, রিমি ইসলাম বয়স আনুমানিক ১৮ বছর এবং তিনি আড়াইহাজার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীরা দাবি করেন, রিমি একটি প্রতারক চক্রের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে প্রবাসীদের লক্ষ্য করে প্রেমের ফাঁদ তৈরি করছে।

প্রবাসী ভুক্তভোগীরা জানান, রিমি বিভিন্ন সময় অসুস্থতা, পারিবারিক সমস্যা বা জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করতেন। অনেক প্রবাসী শ্রমিক অসহায় পরিস্থিতিতে বিশ্বাস করে তাকে টাকা পাঠিয়েছেন। অভিযোগ রয়েছে, এভাবে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এবং বহু প্রবাসীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।

ভুক্তভোগীরা জানান—

> “রিমি ইসলাম অভিনয় করে প্রেমের সম্পর্ক তৈরি করে টাকা নিতেন। তিনি শুধু একজন নন, বহু প্রবাসীর কাছ থেকে টাকা নিয়েছেন।”

এ ঘটনায় ভুক্তভোগীরা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ এবং মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন। 

তাদের দাবি—এই প্রতারণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে প্রবাসীদের হয়রানি বন্ধ করা হোক।

প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আন্তর্জাতিক রিপোর্টার:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ