চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ ১ জন গ্রেপ্তার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর শাহাপাড়া এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মোবারক হোসেন রসদুল (৩২)। তিনি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।

মঙ্গলবার (৪ নভেম্বর) র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় মোবারক হোসেন রসদুলের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত ফেনসিডিল ও গ্রেপ্তার ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



সাকিব আল হাসান,
 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ