সুনামগঞ্জে অটোরিকশার নতুন কমিটির আত্ম প্রকাশ সভাপতি শামছু উদ্দিন ও সাধারণ সম্পাদক পাবেল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


সুনামগঞ্জ প্রতিনিধি। 
সুনামগঞ্জ পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনয়ন, নম্বর প্লেট বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত এবং সাধারণ চালক-মালিকদের অধিকার সুরক্ষায় ব্যাটারী চালিত অটো রিক্সা মালিক শ্রমিক পরিষদথ-এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। এতে মো: শামসুদ্দিনকে সভাপতি এবং পাবেল হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।


নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ​সভাপতি: মো: শামসুদ্দিন
​সহ-সভাপতি: আফজাল মিয়া
​সাধারণ সম্পাদক: পাবেল হোসেন
​সহ-সাধারণ সম্পাদক: শিরিন মিয়া
​কোষাধ্যক্ষ: শাহরিয়ার নাফিজ ইমন,
​সাংগঠনিক সম্পাদক: শফিকুল
​দপ্তর সম্পাদক: জামাল মিয়া
​সদস্য সচিব: আফজাল মিয়া
​নির্বাহী সদস্য: সজিব মিয়া, ইসমাইল, কাওসার মিয়া, পিংকু দাস, সাদেক মিয়া, সাইফুল ইসলাম, জনি দাস, আবিদুর রহমান, জুবায়ের মিয়া সহ সর্বমোট ২১ জন।

ব্যাটারী চালিত অটো রিক্সা মালিক শ্রমিক পরিষদ-এর নেতৃবৃন্দ স্পষ্ট বার্তা দিয়েছেন যে, সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিকশার নম্বর প্লেট বণ্টনে কোনো ধরনের স্বজনপ্রীতি, অদৃশ্য সিন্ডিকেট বা আর্থিক অনিয়ম সহ্য করা হবে না। সাধারণ চালকরা যাতে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা স্থানীয় চাঁদাবাজির শিকার না হন, সে বিষয়ে পরিষদ সর্বদা রাজপথে সোচ্চার থাকবে। শ্রমিকদের রক্তচোষা যেকোনো দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স। 

পৌরসভার যাতায়াত ব্যবস্থা সচল রাখার পাশাপাশি চালক-মালিকদের ন্যায্য অধিকার আদায়ে ব্যাটারী চালিত অটো রিক্সা মালিক শ্রমিক পরিষদ সর্বদা পাশে থাকবে। মো: শামসুদ্দিন সভাপতি ও পাবেল হোসেন সাধারণ সম্পাদক পৌর এলাকার সাধারণ রিকশা চালকদের হয়রানি বন্ধে এবং নম্বর প্লেটের সুষম ও বৈষম্যহীন বণ্টন নিশ্চিত করাই এই নতুন পরিষদের মূল লক্ষ্য বলে নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ