সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মো:শাহরিয়া
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা সদরের আলেখারচর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মোঃ রাশিদ নামের একজনকে আটক করা হয়েছে । এ সময় তার কাছ থেকে ২৯০ পিছ ইয়াবা, ৫০ কেজি গাঁজা, ৮০ বোতল ফেনসিডিল, ৫৯ ক্যান বিয়ার, দুটি মদের বোতল, নগদ ১,৭৩,৫৩০ টাকা এবং ২টি
পাসপোর্ট জব্দ করা হয়। এ সময় রফিকুল ইসলাম নামের একজন পালিয়ে যায়।
শুক্রবার (১৮ জুলাই) রাত ১১ টায় সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত মোঃ রাশিদ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এর মোঃ শামীমের ছেলে
পলাতক রফিকুল ইসলাম নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার তুসহি গ্রামের সৈয়দ আহমেদের ছেলে।
আটককৃত আসামিকে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আইনগত প্রক্রিয়ার জন্য কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।
আপনার মতামত লিখুন :