ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দলের যাত্রা — বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ন্যায়, সুশাসন, সমধিকার ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে বিপিইউপি — প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মনিরুল ইসলাম মনির
সর্বস্তরের ন্যায়, সুশাসন, সমধিকার, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে “ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা”র অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি (বিপিইউপি)।
বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির (বিপিইউপি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কাজী মনিরুল ইসলাম মনির জানিয়েছেন, দলটি ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটির কার্যক্রম সম্পন্ন করে সারা দেশের জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “আমরা ইনসাফভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছি। পরিবর্তন সীতাতপ নিয়ন্ত্রিত অফিসে নয়, মাঠে ঘটে — তাই আমরা মাঠেই আছি।”
কাজী মনিরুল ইসলাম মনির আরও বলেন, “আমরা কৃষক, রিকশাচালক, পোশাকশ্রমিক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার— সমাজের প্রতিটি মানুষের কথা শুনছি। নতুন রাজনৈতিক দলটি হবে জনগণের দল, উপর থেকে চাপিয়ে দেওয়া নয়।”
তিনি জানান, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় সারাদেশে তৃণমূলের কর্মীদের সঙ্গে মতবিনিময় চলছে। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কেন্দ্রীয় কমিটির নেতারা মনে করেন, নতুন এই রাজনৈতিক দলের মাধ্যমে সমাজের প্রতিটি নাগরিকের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটবে।
আপনার মতামত লিখুন :