ঝিকরগাছায় জামায়াতের আয়োজনে ২৪ এর গণ অভ্যুত্থান বর্ষ পূর্তি উপলক্ষ্যে গণ মিছিল ও সমাবেশ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :



ঝিকরগাছায় জামায়াতের আয়োজনে ২৪ এর গণ অভ্যুণ্থান বর্ষ পূর্তি উপলক্ষ্যে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ৪ আগস্ট ( সোমবার) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা জামায়াতের আয়োজনে গণ মিছিলটি ঝিকরগাছা বাজার ব্রীজের মুখ থেকে শুরু হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে থানার মোড় ঘুরে পুনরায় ব্রীজের মুখে এসে শেষ হয়। 

অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে গণ মিছিল শুরু পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন যশোর - ২ চৌগাছা -  ঝিকরগাছা জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ সরকার আমাদের দেশটাকে ধ্বংস করেছে আমাদের দলের সকল মানুষের উপর নির্মম অত্যাচার- নির্যাতন করেছে এই ফ্যাসিবাদ। আল্লাহর অশেষ রহমতে জুলাই গণ অভ্যুণ্থানের আন্দোলনে লক্ষ ছাত্রদের জীবন দেওয়ার ফলে আমরা দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। জুলাই আন্দোলনের ফসল হিসেবে আজ গণঅভুণ্থানের বর্ষপূর্তি হলো। 

উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মাদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষধ সদস্য মাওলানা আরশাদুল আলম, আধ্যাপক জয়নাল আবেদীন,  উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, মশিউর রহমান,মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম,   উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জিয়াউল হক,মাওলানা মাহবুবুর রহমান, হা:রেজাউল ইসলাম , পৌর  আমীর আব্দুল হামিদ, সেক্রেটারি মনিরুজ্জামান সুমন। এ ছাড়া গণ মিছিল ও সমাবেশে বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান প্রার্থী গন,ইউনিয়ন  সেক্রেটারি সহ শিবিরের  দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ