সুনামগঞ্জের জেলা প্রশাসক রেজাউল করীমকে অপসারণের দাবিতে জুলাই যোদ্ধার ব্যানারে মানববন্ধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সুনামগঞ্জের জেলা প্রশাসক রেজাউল করীমকে অপসারণের দাবিতে জুলাই যোদ্ধার ব্যানারে মানববন্ধন
____________________________________




সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে ৪ অক্টোবর শনিবার বিকেল ৩ টায় ছাত্র জনতা ও জুলাই যোদ্ধার ব্যান্যারে এ কর্মসূচি পালন করা হয়। 

জুলাই যোদ্ধা আহত জহুর আলীর সভাপতিত্বে ও জুলাই যোদ্ধা আপ্তাব উদ্দিন এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন। 

জেলা জমিয়তের সেক্রেটারি তৈয়বুর রহমান, জেলা বিএনপির নেতা আব্দুল করীম,  জেলা এলডিপর আহবায়ক শেখ এমদাদুল হক, বিজিসির জেলা সদস্য সচিব রিদওয়ানুল হক,জামায়াত নেতা নাসির উদ্দীন, জেলা ইসলামি ছাত্র আন্দোলনের সহ সভাপতি ফজলে রাব্বি মারুফ, আহত জুলাই যোদ্ধাদের মধ্যে শাহীন মিয়া, সালমান আহমদ, আরিফ উদ্দিন, রায়হান আহমদ প্রমূখ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসক ড.মোঃ ইলিয়াস মিয়া আওয়ামীলীগ পুর্নবাসন ও স্বৈরাচারের দোষরদের পৃষ্ঠপোষকতায় জড়িত। 

জুলাই গণঅভ্যুত্থান আহতদের তিনি অবমূল্যায়ন করে পঙ্গু আখ্যায়িত করে তাদের এড়িয়ে যান।

এলডিপির আহবায়ক শেখ এমদাদুল হক বলেন, ৫ ই আগস্টের পর থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসক  জুলাই যোদ্ধাদের বিপক্ষে কাজ করছেন। 

জুলাই যোদ্ধা আহত জহুর আলী তার বক্তব্যে বলেন, আমরা নাকি ৫ আগস্টের পর পঙ্গু হয়ে গেছি। আওয়ামী দোসরদের সংগে নিয়ে এমন কথা জেলা প্রশাসক কিভাবে বলেন।

মানববন্ধন থেকে জেলা প্রশাসক কে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে সুনামগঞ্জ থেকে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়।

এদিকে এডিএম,রেজাউল করীমেরর বিরুদ্ধে ভারতীয় গরুর অভিযোগ তুলে বলেন সরকারের ৮০ লক্ষ টাকা রাজস্ব মূল্যের ক্ষতিসাধন করে ভারতীয় চোরাই গরু চোরাকারবারিদের জিম্মা দিয়ে এসব গরু পাচারে প্রত্যেক্ষভাবে সহায়তা করেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ