চবি ক্যাম্পাসে চোরাই মদ তৈরি, আটক ১


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চবি ক্যাম্পাসে চোরাই মদ তৈরি, আটক ১
____________________________



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে চাষাবাদের আড়ালে চোলাই মদ তৈরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার গভীর রাতে জীববিজ্ঞান অনুষদের পেছনে গ্রীনহাউস ব্রিজের উত্তর পাশে বর্গা নেওয়া জমির একটি ঘর থেকে তাকে আটক করা হয়।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, জীববিজ্ঞান অনুষদের পুকুরপাড়ে বহিরাগতদের আনাগোনা ও কিছু শিক্ষার্থীর সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে প্রশাসন ওই এলাকায় নজরদারি বাড়ায়। পরে চোলাই মদ উৎপাদনের তথ্য নিশ্চিত হয়ে রাতে পুলিশসহ অভিযান চালানো হয়।

অভিযানে সদ্য প্রস্তুত প্রায় ৩০ লিটার চোলাই মদ, মদ তৈরি ও প্রক্রিয়াজাতের সরঞ্জাম এবং বিক্রির হিসাব-নিকাশের একটি খাতা জব্দ করা হয়।

আটক হওয়া সুমন চাকমা (৫৫) বর্গা নেওয়া জমিতে চাষাবাদ করতেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মদের পাশাপাশি জঙ্গল থেকে বন্য শুকর, হরিণ ও বন মুরগিসহ বন্যপ্রাণী শিকার করে মাংসও বিক্রি করতেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।


এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ