কালীবাড়ি আবাসন এলাকায় রিয়া ও সাথীর নেতৃত্বে চলছে জমজমাট মাদক ব্যবসা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহ নগরীর কালীবাড়ি আবাসন এলাকায় রিয়া ও সাথী নামে দুই নারীর নেতৃত্বে একটি কথিত মাদক চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
 অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, ওই চক্রের সদস্যরা এলাকায় বিভিন্ন ধরনের মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। এতে এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি সামাজিক পরিবেশও নষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তারা।

এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে তাদের দাবি।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর অভিযানের দাবি  এলাকাবাসীর। 

 অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসে এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ