বগুড়ায় ডিবি হেফাজতে আসামির মৃত্যু


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃআনোয়ার হোসেন
বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দীতে সিএনজি চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার এক গ্রেফতারকৃত আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২৯ জুন রাতে বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের সিএনজি চালক মোঃআব্দুল মান্নান যাত্রী নিয়ে সারিয়াকান্দী উপজেলার কামালপুর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন। পথে কামালপুর ইউনিয়নের হাওড়াখালি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে রাস্তার পাশে তার ম'রদে'হ ফেলে রেখে সিএনজিটি ছিনতাই করে নিয়ে যায়।

পরদিন স্থানীয়রা রাস্তার পাশে মরদে'হ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদে'হ উদ্ধার করে। এ ঘটনায় একটি হত্যা ও ছিনতাইয়ের মামলা দায়ের করা হয় এবং তদন্তের একপর্যায়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এদিকে, ওই মামলায় গ্রেফতার হওয়া এক আসামির মৃ-ত্যু-র অভিযোগ উঠেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং গ্রেফতারকৃত আসামির মৃত্যুর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ