বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
__________________________



বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি কার্যালয়ের সামনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, গম, চীনাবাদাম, পেঁয়াজ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) কৃষিবিদ মোহাম্মদ আলম শরীক খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার পিকন কুমার সাহা, অতিরিক্ত উপপরিচালক (শস্য) এ এল এম রেজুয়ানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অসমা-উল-হুসনা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আন্নিষা আফরিন, কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৫ হাজার ২৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।



রাশেদুল ইসলাম রনি, 
জামালপুর প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ