যুব সমাজের উদোগ্যে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠান।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
২০ ফেব্রয়ারি বৃহস্পতিবার লাউজানী স্কুল মাঠ প্রাঙ্গনে বাদ আছর তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মাওলানা আরশাদুল আলম সহকারী অধ্যাপক গাজীর দরগাহ ফায়জাবাদ ফাজিল বি. এ মাদ্রাসা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল আলিম আমীর, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী। প্রধান বক্তা ছিলেন আল্লামা ড.কামরুল ইসলাম সাঈদ আনসারী কেন্দ্রীয় সহ-সভাপতি, মাজলিসুল মুফাসসিরিন। দ্বিতীয় বক্তা মাওলানা মুফতি সাইফুল্লাহ বিন কোরবান সভাপতি আল কুরআন শিক্ষা ফাউন্ডেশন, যশোর। বিশেষ আকর্ষণ ছিলেন ইসলামী সংগীত শিল্পী কবির বিন সামাদ। সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রাজ্জাক অধ্যক্ষ, শ্রীরামপুর সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসা। কপোতাক্ষ হজ্জ গ্রুপের সৌজন্যে সমগ্র মাহফিল পরিচালিত হয়।
আপনার মতামত লিখুন :