ঢাকা আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আদায়


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার:-



তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান  অভিযানের অংশ হিসেবে আজ ঢাকা সাভারের আওতাধীন গৌরীপুর, দোসাইদ, কুমকুমারি, আনোয়ার জং সড়ক ও জিরাবো এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি শিল্প ও একটি আবাসিক গ্রাহকের ৭৩টি ডাবল গ্যাস বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সাভারের ৪টি স্পটে এ  অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানা করা হয়েছে। 

অভিযানে ইভা ওয়েট এন্ড ড্রাই প্রসেস, মেসার্স কোল্ড স্টোন ওয়াশিং লি., ইকো ড্রাই লন্ড্রি  ইন্ডাস্ট্রিজ ও মিটারবিহীন একজন আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৭০০ ফুট পাইপ অপসরণপূর্বক জব্দ করা হয়েছে। এতে মাসিক ৪১,৫৩,৩২০ টাকা মূল্যের ১,৩৬,১৭৫ ঘনফুট গ্যাস সাশ্রয়ী সম্ভব হবে। 

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে 'ইভা ওয়েট এন্ড ড্রাই প্রসেস' ও 'ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ' কর্তৃপক্ষদ্বয়ের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশ গ্যাস আইন,  ২০১০ এর ১২(১) ধারা মোতাবেক এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে। 

অভিযান চলাকালে তিতাসের সংশ্লিষ্ট দপ্তরের  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ