চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নাশকতা রুখতে মাঠে ছাত্রশিবির


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নাশকতা রুখতে মাঠে ছাত্রশিবির
____________________________
 


চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত্রশিবির। আজ (১৩ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় আওয়ামী লীগের কথিত নাশকতা প্রতিরোধে রাজপথে অবস্থান নিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।  চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিব-এর নেতৃত্বে মিছিলটি বড় ইন্দারা, নিউ মার্কেট, শান্তিমোড় ও বাতেন খুঁ মোড় এলাকা প্রদক্ষিণ করে বড় ইন্দারা মোড়ে শেষ হয়। মিছিলে উপস্থিত নেতারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে ইসলামী ছাত্রশিবির রাজপথে শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখবে।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জনগণের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতার স্বার্থে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ