খুলনা নগরীতে দুর্বৃত্তের হামলায় যুবকের মৃত্যু


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে, রোববার রাত সাড়ে ১২,টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২,তলা ভবনের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে, বর্তমানে ওই যুবকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে,

নিহত যুবক হরিণটানা থানা ধীন ময়ূর আবাসিক এলাকার বাসিন্দা মোঃ আলী হোসেনের ছেলে,

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২,টার দিকে পূর্ব শত্রুতার জেরে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবনের পাশে গলিতে গোলামের উপর হামলা চালায়,
দুর্বৃত্তের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গোলামের পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়, এতে তার পেটের নাড়ী বের হয়ে যায়, উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, 
তবে সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতে বলে জানা গেছে,

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১২,টার দিকে ঘটনাটি ঘটে,৩-৪ জন যুবক তার উপর দেশীয় তৈরি অস্ত্র নিয়ে হামলা চালায়, তবে কি কারনে তার উপর এ হামলা তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি, রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়, দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলামের পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে যায়,
হামলাকারীদের আটকের অভিযান শুরু হয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানান,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ