মানিকগঞ্জে আ'লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও,করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।
সোমবার (৭ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ, এরপর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন বাঁকা ( ৫৬) উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক (৪৫) সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন ( ৫৪) ও উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে (২৬) সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।
এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতা কর্মী ও তাদের পরিবারের সদস্যরা।
এ বিষয় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিনুর ইসলাম জানান, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেফতারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :