টঙ্গীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় দোকান থেকে উচ্ছেদ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

টঙ্গীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় দোকান থেকে উচ্ছেদ 
__________________________________



গাজীপুর জেলায় টঙ্গী বাজারস্থ সোনাবান বিপনী বিতানের মেসার্স চাঁদপুর বাণিজ্যালয় কে ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় জোরপূর্বক দোকানে তালা লাগিয়ে দেয়, এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী টঙ্গী  থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

অভিযোগ সূত্রে জানা যায় টঙ্গী বাজারের চাঁদপুর বাণিজ্যালয় দীর্ঘ ২২ বছর ধরে দোকান ভাড়া করে ব্যবসা করে আসছেন মোহাম্মদ মেজবাউদ্দিন (৪২) সম্প্রতি ঘটনা ঘটে গত ১৭ ই আগস্ট ২০২৫ তারিখে,তিনি দোকান মালিক পক্ষের নিকট থেকে তার দোকানের পজিশন স্টাম্পমুলে ক্রয় করেন। 

কিন্তু গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে একই এলাকার মোহাম্মদ শাহাআলম (৪৫) ও তার ছেলে মোহাম্মদ ইমরান আহমেদ (২০)। দোকানে এসে মেজবাহ উদ্দিনকে জোরপূর্বক বের করে দিয়ে দোকানটিতে তালা বদ্ধ করে দেয়। এই সময় তারা তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দিলে দোকানের তালা খুলে দিবে, টাকা না দিলে খুলে দেওয়া হবে না বলে।

এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মেজবাহ উদ্দিন জানান তার দোকানে মজুদ রাখা কয়েক লক্ষ টাকার কাঁচামাল যেমন-পেঁয়াজ রসুন আদা পঁচনে আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তার জীবননাশের হুমকিও রয়েছে বলে জানান।

তিনি আরো জানান ঘটনাটি বাজার কমিটির কাছে অভিযোগ করলে, কোন সমাধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন। 

ভুক্তভোগী মোঃ মেজবাহ উদ্দিন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ও আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। 

এলাকাবাসীর পক্ষ থেকে চাঁদাবাজ দের শাস্তি দাবী জানিয়েছে। 



নিজস্ব প্রতিবেদক 
দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ