কালিহাতীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
কালিহাতীতে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
_____________________________
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী কর্মসূচি শুরু
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি। তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় কালিহাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ২০২৫–২৬ অর্থবছরে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক আশেক পারভেজ এবং কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার এনামুল হক।
প্রধান অতিথি ড. মো. জাকির হোসেন তাঁর বক্তব্যে বলেন,
> “আমাদের দেশের মাটি উর্বর, মানুষ পরিশ্রমী। শুধু সঠিক জ্ঞান ও প্রযুক্তির প্রয়োগই পারে কৃষিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। কৃষক-কৃষাণীর দক্ষতা বাড়লেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি পুষ্টির নিশ্চয়তাও আসবে। আধুনিক কৃষির লক্ষ্য শুধু ফলন বাড়ানো নয়, বরং নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা।”
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন বলেন,
> “বর্তমান তরুণ প্রজন্মের কৃষিতে আগ্রহই আমাদের আশার আলো। আমরা চাই কৃষক-কৃষাণীরা আধুনিক প্রযুক্তি শিখে নিজেদের জীবনমান উন্নত করুক এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুক।”
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা পাচ্ছেন।
—গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
আপনার মতামত লিখুন :