বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার সাবেক আমীর ইন্তেকাল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃআনোয়ার হোসেন 
বগুড়া প্রতিনিধিঃ



বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা মোফাজ্জল হক (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ওই দিন বাদ আছর উপজেলার নসরতপুর ধনতলা আলীম মাদরাসা মাঠে মরহুমের জানাজা শেষে মাদরাসা কবরস্থানে দাফন সম্পন্ন হয়।মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, আদমদীঘি উপজেলা আমীর হাফেজ আতোয়ার হোসেন, নায়েবে আমীর ডাক্তার ইউনুছ আলী, সেক্রেটারী গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।

মরহুমের ছোট ভাই এমদাদুল হক বাদশা জানান, তার বড় ভাই মাওলানা মোফাজ্জল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদের সদস্য ও জেলা অফিস সস্পাদক ছিলেন। তিনি এলাকায় একটি মাদরাসা, হাইস্কুল, কিন্ডারগার্টেন ও এতিমখানা প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন। এছাড়া তিনি শতাধীক ধর্মীয় গ্রন্থ লিখেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ