ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিনের ৯ম মত্যুবার্ষিকী পালিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 

যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম জালাল উদ্দিন আহমেদ এর ৯ম মত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। 
পরিবারের পক্ষ থেকে ১০ জুলাই (শুক্রবার) জুম্মাবাদ মোবারকপুর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম জালাল উদ্দীন আহম্মেদ আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম। 
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সদস্য মরহুমের বড়ছেলে শাহিন আহমেদ, বিএনপি নেতা দ্বীন ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম তোতা, বর্তমান আহবায়ক আশরাফুল আলম রানা, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সাবেক সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, সদস্য আক্তারুল ইসলাম রিপন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শাকিল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোস্তাক হাসান অমিসহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

উল্লেখ্য,   ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ৬ জুলাই বর্ষিয়ান রাজনীতিবিদ জালাল উদ্দীন আহম্মেদ মৃত্যুবরণ করেছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ