ময়মনসিংহে ইয়াবা অভিযান ঘিরে রহস্য! গ্রেপ্তার,অভিযোগ ও বিতর্কে তোলপাড় বাঁশবাড়ী


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ সেলিম সাজ্জাদ 
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ  



ময়মনসিংহ নগরের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ৩ নং পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা নেতৃত্বাধীন টিম। শনিবার (৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে রাফি (২৩) ও আলিফ (২০) নামের দুই যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, তল্লাশিতে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বাঁশবাড়ী কলোনীর চিহ্নিত মাদক ব্যবসায়ী নাঈমের কাছ থেকে ১৬ হাজার টাকায় ইয়াবা কিনেছে।

পরে ফাঁড়ি ইনচার্জের নির্দেশে রাত ৯টার দিকে বাঁশবাড়ী কলোনীতে অভিযান চালানো হয়। লক্ষ্য ছিল নাঈমকে গ্রেপ্তার করা। এলাকাবাসীর দাবি, নাঈম ও তার ভাই গোলাপ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। অভিযানের আগে তাদের চাচা আজমী ওই দিনই (৯ আগস্ট) পুলিশ প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন।

অভিযানে ঘটনাস্থলে ১২ জন পুলিশ সদস্য এবং আজমীর ঘরে ৮ জন লোক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে নাঈমের স্ত্রীও ছিলেন। তবে পরবর্তীতে নাঈমের স্ত্রীর পক্ষ থেকে এসআই সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, যা গণমাধ্যমে প্রচারিত হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এস আই সোহেল রানা  কোন মাদক ব্যবসায়ীদের সাথে কখনোই তিনি আপোষ করতেন না এবং যারা ভূমিদস্যু চাঁদাবাজ সন্ত্রাসী তাদের সাথে কখনোই আপোষ করতেন না  
 এস আই সোহেল রানার মাদকের বিরুদ্ধে যেভাবে অভিযান পরিচালনা করে তার জীবনকে বাজি রেখে   
তাইতো মাদক ব্যবসায়ী সিন্ডিকেটরা মিলে চাঁদাবাজরা সন্ত্রাসীরা তাকে কিভাবে এখান থেকে সরানো যায় তার জন্য মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে  

এসআই সোহেল রানা এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন,

“গ্রেফতার দুইজনকে সঙ্গে নিয়ে নাঈমকে ধরতে গিয়েছিলাম। নাঈমের স্ত্রীর দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তল্লাশির সময় প্রায় ২০ জন সাক্ষী উপস্থিত ছিলেন। এত লোকের সামনে আমি কিভাবে তার গহনা নিতে পারি? এ ধরনের মিথ্যা অভিযোগ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।”

ঘটনাটি বর্তমানে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন ৩ নং পুলিশ ফাঁড়িকে ঘিরে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি রক্ষায় ঘটনাটির দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ