অষ্টাধার ইউনিয়নে প্রায় ১ হাজার লোক নিয়ে বিট পুলিশিং ও উঠান বৈঠক-ওসি মোঃ সফিকুল ইসলাম খান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

অষ্টাধার ইউনিয়নে প্রায় ১ হাজার লোক নিয়ে বিট পুলিশিং ও উঠান বৈঠক-ওসি মোঃ সফিকুল ইসলাম খান


মোঃ সেলিম সাজ্জাদ 
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলাঃ 



আজ (সোমবার ৫ মে) বিকালে ময়মনসিংহ সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়নে এক বিশাল বিট পুলিশিং ও উঠান বৈঠক করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সু-যোগ্য অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান। এ বৈঠকে প্রায় এক হাজার স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। সাধারণ মানুষ তাদের ইউনিয়নের নানা অপরাধ, সামাজিক সমস্যা ও আইন-শৃঙ্খলা বিষয়ক উদ্বেগ-উৎকণ্ঠার কথা নির্ভয়ে ওসি মোঃ সফিকুল ইসলাম খানকে জানান।

ওসি মোঃ সফিকুল ইসলাম খান আশ্বাস দেন, তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।” তিনি আরো যোগ করেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিবাহের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছেন।

এ সময় বিট পুলিশিং ইনচার্জ এস আই মোঃ নূরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, ইমাম, যুব সমাজ ও নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে জনসচেতনতা বৃদ্ধি, পুলিশ-জনতা বন্ধন এবং সমাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত ভূমিকার ওপর জোর দেওয়া হয়।

এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ওসি মোঃ সফিকুল ইসলাম খান। স্থানীয় জনগণ তার এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ