সোনাইমুড়ীতে মহিলা জামায়াতের কুরআন তালিমে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সোনাইমুড়ীতে মহিলা জামায়াতের কুরআন তালিমে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
______________________________



নোয়াখালীর সোনাইমুড়ীতে মহিলা জামায়াত আয়োজিত কুরআন তালিম কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।

বুধবার বিকেলে সোনাইমুড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেওটি ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী ফাতেমা বেগম।

তিনি অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে উপজেলার ৯ নম্বর দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উত্তর দেওটি গ্রামের মাঈন উদ্দিন বেপারির বাড়িতে আয়োজিত কুরআন তালিম অনুষ্ঠানে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ইউনিয়ন কমিটির সদস্য মোহাম্মদ রবিন ওরফে রনি, শাহ আলম, মো. লিটনসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হামলা চালান।

ফাতেমা বেগম বলেন, বাড়ির মালিকের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে ওই কুরআন তালিমের আয়োজন করা হয়। কিন্তু কিছু সময় পর বিএনপির অঙ্গসংগঠনের কয়েকজন ব্যক্তি সেখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, চেয়ার ভাঙচুর করেন এবং অনুষ্ঠান বন্ধ করতে বলেন।

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি আইনমেনে চলা সংগঠন, যার মহিলা বিভাগ দীর্ঘদিন ধরে কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কুরআনের আলোকে নারীদের জীবন গঠনের উদ্দেশ্যে এমন আয়োজন হয়ে থাকে।”

সংবাদ সম্মেলনে তিনি ঘটনাটিকে “নারীদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা” হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামী ও মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রতিবেদকঃ মোহাম্মদ সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ