নীলফামারীতে সৌন্দর্যবর্ধণ বৃক্ষরোপণের শুভ উদ্বোধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ আবদুর সালাম 
নীলফামারী প্রতিনিধিঃ 



নীলফামারীতে কালিতলা, চারা সাইফুন হতে চাঁদের হাট পর্যন্ত সৌন্দর্যবর্ধণ বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন করা হয়।
শনিবার  ৩১শে মে ২০২৫ বিকাল ৫ টায় নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে এবং নীলফামারী পৌরসভা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় নীলফামারী সদর উপজেলার কালিতলা ব্রীজ সংলগ্ন ও সাইফুনে সৌন্দর্যবর্ধণ বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুস সামাদ শিকদার, নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, নীলফামারী পানি উন্নয়ন বোর্ড বাপাউবো এর নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার নায়েবে আমির মো: মুসা, সহকারী সেক্রেটারি হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক প্রমুখ, নীলাঞ্জল সাংস্কৃতিক সংসদের নীলফামারী জেলার সভাপতি মো: মাজেদুল ইসলাম, জেলা  সেক্রেটারি শাহিন ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী ও সমাজ সেবক আব্দুস সালাম প্রমুখ।

এসময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের নিরাপদ রাখে, আমাদের দৈনন্দিন কাজে গাছের ব্যবহার অপরিহার্য। তা ছাড়া বৃক্ষ আমাদের জলবায়ূর ভারসাম্য রক্ষায় সবথেকে বেশি  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশ রক্ষায় এই গাছগুলো আমাদের রক্ষা করতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ