ময়মনসিংহে অবৈধ দখলের বিরুদ্ধে কোতোয়ালি থানার পুলিশের অভিযান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহে অবৈধ দখলের বিরুদ্ধে কোতোয়ালি থানার পুলিশের অভিযান
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলা
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান-এর নেতৃত্বে আজ একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সকাল থেকে চরপাড়া মোড় থেকে কৃষ্টপুর রোড হয়ে চরপাড়া মোড় মেডিকেল কলেজ গেট পর্যন্ত রাস্তার দুপাশে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ।
অভিযান চলাকালে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান, অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার নির্দেশ দেন ওসি মোঃ শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, “জনদুর্ভোগ কমাতে এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনসাধারণের স্বার্থে কেউ রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা চালাতে পারবে না।”
অভিযানে কোতোয়ালি থানার ও পুলিশ ফাঁড়ির বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সড়ক অবৈধ দখলমুক্ত রাখার আহ্বান জানান।
সূত্র জানায়, ময়মনসিংহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও শিগগিরই একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :