ময়মনসিংহে এনজিওর আমানত ফেরত চাওয়ায় গ্রাহককে ‘হত্যা ও লাশ গুমের’ হুমকি, থানায় অভিযোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ |

​ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় সঞ্চয় ও ডিপিএসের টাকা ফেরত চাওয়ায় এক নারী গ্রাহককে অকথ্য ভাষায় গালিগালাজ ও ‘খুন করে লাশ গুম’ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ম্যানেজারের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার (২৩ জুন) ভুক্তভোগী নারীর স্বামী মো. আনোয়ার হোসেন কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিরিনা আক্তার (৩৮) শহরের মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় রহমতপুর জোনের ‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন’ নামের এনজিও থেকে অতীতে ঋণ নিয়েছিলেন এবং নিয়ম অনুযায়ী সব কিস্তি পরিশোধ করেছিলেন। সম্প্রতি পুনরায় ঋণের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট এনজিও ম্যানেজার বিভিন্ন টালবাহানা শুরু করেন।

​ঋণ পেতে ব্যর্থ হওয়ার পর শিরিনা আক্তার তার পূর্বে জমানো সঞ্চয় ও ডিপিএসের টাকা ফেরত চাইলে ম্যানেজার কালক্ষেপণ করতে থাকেন। ভুক্তভোগীর স্বামী জানান, গতকাল সোমবার বিকেলে শিরিনা আক্তার টাকা উত্তোলনের জন্য ওই এনজিও অফিসে যান। এ সময় ম্যানেজার টাকা না দিয়ে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ম্যানেজার হুমকি দিয়ে বলেন, ‘যদি ফের টাকা চাইতে অফিসে আসা হয়, তবে শিরিনা ও তার পরিবারের লোকজনকে যেখানে পাওয়া যাবে, সেখানে খুন করে লাশ গুম করে ফেলা হবে।’

​এই ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

​এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে তদন্ত চলছে এবং দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ