জনগণের ভোগান্তি দূরীকরণে টুঙ্গিপাড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বিশ্বজিৎ চন্দ্র সরকার
জেলা  প্রতিনিধি গোপালগঞ্জ



গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে একটি টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

সভায় আরও উপস্থিত ছিলেন:

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়
উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম,
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম,
মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী,

অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দঃ

সভায় ইউএনও ফারজানা আক্তার বলেন,
“বিভিন্ন জটিলতার কারণে জন্ম-মৃত্যু সনদ নিতে জনগণকে ভোগান্তি পোহাতে হতো। আমরা এমন একটি কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছি, যাতে সহজেই এ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। জনসাধারণের ভোগান্তি দূর করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সভায় উপস্থিত সকলে নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও ডিজিটালাইজেশন বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ