ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ঠাকুরগাঁও প্রতিনিধি:
মাদক নির্মূলের আড়ালে চাঁদাবাজি ও মব সৃষ্টি দোকান, বাড়ি ভাঙচুর করে সাধারণ মানুষকে মাদক দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া ও বিএনপির নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে পীরগঞ্জ উপজেলার এক্তিয়ারপুর স্কুল এন্ড কলেজ মাঠে এই প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন এক্তিয়ারপুর স্কুল এন্ড কলেজের
সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন লিবন ও
ভাবনাগঞ্জ বাজার এলাকার সাধারণ মানুষ।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, এক্তিয়ারপুর স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন লিবন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সহ - সভাপতি বাকাউল্লাহ চৌধুরী রিংকু, ৫ নং সৈয়দপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম ও সহ - সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সহ অনেকে।
সম্মেলনে বক্তারা জানান, আমরা প্রথমে আমাদের এলাকার সাধারণ মানুষকে নিয়ে মাদক বিরোধী কার্যক্রম শুরু করি। এবং আমরা সফলও হয়। পরবর্তীতে আমাদের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে আমরা নাকি মাদক ব্যবসায়ীদের কাছে টাকা নিয়ে তাদের পক্ষে কাজ করছি। আমাদের হেও প্রতিপন্ন ও সম্মানহানী করার লক্ষে এগুলো মিথ্যা গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে একটি কুচক্রীমহল। আমরা তাদের ও দৃষ্টান্তমূলক বিচার চাই।
আপনার মতামত লিখুন :